পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্ব স্বাস্থ্যসংস্থার গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড জয়ের জন্য সোমবার আশাকর্মীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের একলক্ষ আশা কর্মী ( (Accredited Social Health Activist Workers) দের স্বাস্থ্যক্ষেত্রে তাদের সার্বিক অবদানের জন্য অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্যের অগ্রগতিতে আশাকর্মীদের 'অসামান্য' অবদানের কথাও প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে তুলে ধরেন। আঞ্চলিক স্বাস্থ্য সমস্যায় অনবদ্য অবদানের জন্য গ্লোবাল হেলথ লিডারস অ্যাওয়ার্ড দিয়ে থাকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা।
আশা (যার অর্থ হিন্দিতে আশা)ভারতে এক লক্ষেরও বেশি মহিলা স্বেচ্ছাসেবকদের একটি দল। করোনা অতিমারীর সময়ে যারা সাধারণ মানুষকে উল্লেখযোগ্য পরিষেবা দেন। ।আরও পড়ুন:
গ্রামীণ অর্থনীতিতে এই আশা কর্মীরা বিশেষ ভূমিকা পালন করে থাকেন। শিশু এবং হবু মায়েদের টিকাকরণ, সুষম আহারের যোগান ঠিক মত আছে কিনা এর সবটুকু দেখভাল করেন আশাকর্মীরা।
আরও পড়ুন:
আশা কর্মীদের প্রশংসা করে, ডাঃ পুনম ক্ষেত্রপাল সিং,হু এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক বলেন “আশারা স্বাস্থ্যের সত্যিকারের চ্যাম্পিয়ন যারা প্রাথমিক স্বাস্থ্যপরিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেন”
আরও পড়ুন: