পুবের কলম প্রতিবেদক: গরমের দাপট শুরু রাজ্যে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবার থেকে হাওয়া বদল শুরু হবে রাজ্যে। পূবালি হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৯ থেকে ৯৪ শতাংশ।আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দোলের দিন উষ্ণ আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।
অন্যদিকে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া।আরও পড়ুন:
আগামী ৪৮ ঘণ্টায় একইরকম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল হবে চলতি মাসেই।