পুবের কলম,ওয়েবডেস্ক: রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এরই প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন, পশ্চিমাদের পাঠানো এসব ট্যাঙ্ক ‘অগ্রাধিকার ভিত্তিতে’ ধ্বংস করার লক্ষ্য ঠিক করেছেন তারা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পুতিন আরও বলেছেন, ইউক্রেনকে পশ্চিমারা যতই অস্ত্র দিক না কেন; এগুলো যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারবে না। তাঁর কথায়, ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে যুক্ত করলে রাশিয়ার নিরাপত্তা হুমকিতে পড়বে।
তিনি আরও মন্তব্য করেন, পশ্চিমাদের পাঠানো অস্ত্র শুধুমাত্র আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধ দীর্ঘায়িত করেছে। পুতিনকে প্রশ্ন করা হয়, ফ্রান্স ইউক্রেনকে ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা করেছে, এ ব্যাপারে তিনি কী ভাবেন। এর জবাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘হ্যাঁ, এগুলো ক্ষতি করে। কিন্তু এগুলোর ব্যবহারে যুদ্ধে বড় কোনও কিছু হয় না।’ পুতিন এমন সময় এসব মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, পুতিন ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছেন। বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সউলি নিনিস্তোর সঙ্গে দেশটির রাজধানীতে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেন, ‘পুতিন ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছেন। পুতিনের সত্যিই সমস্যা আছে। ইউক্রেনে তার জয় পাওয়ার কোনও সম্ভাবনা নেই।’পশ্চিমা ট্যাঙ্ক ধ্বংসের হুমকি দিলেন পুতিন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ জুলাই ২০২৩, ১৫:১০
আরও খবর
বিদ্রোহী সাংসদদের নতুন কৌশল, যোগ দিচ্ছে এনসিপিআইয়ে!
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
মুসলিম প্রেমিকের সঙ্গে থাকতে চেয়েছিলেন তরুণী, বোনকে খুন করল ভাই
খান স্যারের কোচিংয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রিন্স যাদবের রহস্যমৃত্যু, দেহ উদ্ধার নেপালে
অখিলেশের কন্যাকে নিয়ে কুরুচিকর পোস্ট, ক্ষুব্ধ যোগী; এফআইআরের নির্দেশ
অখিলেশের কন্যাকে নিয়ে কুরুচিকর পোস্ট, ক্ষুব্ধ যোগী; এফআইআরের নির্দেশ
২০ নয় বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যা বেড়ে ২২; দাবি কাকলি ঘোষ দস্তিদারের
২০ নয় বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যা বেড়ে ২২; দাবি কাকলি ঘোষ দস্তিদারের
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর