পুবের কলম,ওয়েবডেস্ক:  রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা,  মঙ্গলবার স্থগিত থাকবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। জানা গেছে, সুলতানপুরে জেলা আদালতে সমনের জেরে হাজিরা দেওয়ার কারণে স্থগিত করা হয়েছে এই যাত্রা।

সোমবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, ২০১৮ সালের ৪ আগস্ট এক বিজেপি নেতার দায়ের করা মামলায় সিভিল আদালতে সমন পাঠানো হয়েছে রাহুল’কে।

সেই মামলায় হাজিরা দিতেই স্থগিত রাখা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ২০ তারিখ বেলা ২ টো থেকে পুনরায় শুরু হবে এই যাত্রা বলেও জানানো হয়। ২০১৮ সালে বেঙ্গালুরুতে অমিত শাহের বিরুদ্ধে মানহানিমূলক মন্তব্য করেন রাহুল গান্ধি। সেই মন্তব্যের জেরে বিজেপি নেতা বিনয় মিশ্রা আদালতে মানহানির মামলা দায়ের করেন।