পুবের কলম প্রতিবেদকঃ সোনারপুর রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় গত কয়েকদিনে করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় তিনদিন কার্যত লকডাউন (lock down) ঘোষণা করল প্রশাসন। আগামী ২৮– ২৯ ও ৩০ অক্টোবর তিনদিন সমস্ত বাজার দোকান বন্ধ রাখা হবে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে। মাস্ক ব্যবহার ও কোভিডবিধি কড়াভাবে পালন করা হবে বলে জানিয়েছেন বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার।
আরও পড়ুন:
মঙ্গলবার হরিনাভিতে এক প্রশাসনিক বৈঠকের পর এই কথা জানানো হয়।
পাশাপাশি বারুইপুর পুরসভা এলাকায় মাস্ক পরার ব্যাপারে কড়া নিয়ম বলবৎ থাকবে।আরও পড়ুন:
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথনের নির্দেশে হরিনাভিতে রাজপুর-সোনারপুর পুরসভা অফিসে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
এই বৈঠকে ছিলেন মহকুমাশাসক সুমন পোদ্দার, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র, সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র– বিধায়ক ফিরদৌসি বেগম– সোনারপুর– নরেন্দ্রপুর থানার আইসি সহ অন্যান্যরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে– পুরসভার ৩৪টি ওয়ার্ডে আক্রান্তর সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই পুরসভার ১৯টি এলাকা মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোনারপুর বাজার এলাকায় সোনারপুর থানার পুলিশ এদিন অভিযান চালায়। মাস্ক না ব্যবহার করায় ৩২ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি মাইকিং করে মাস্ক পরার ব্যাপারে এলাকায় জোর দেওয়া হয়।আরও পড়ুন:
মহকুমাশাসক বলেন, পুজো পরবর্তী সময়ে করোনা আক্রান্ত বেড়েছে রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। দরকারে আরও মাইক্রো কন্টেনমেন্ট জোন বাড়ানো হবে। মাইক্রো কনটেনমেন্ট জোনে গার্ডরেলে ফ্লেক্স দিয়ে জানানো হবে সতর্কতা অবলম্বন করার জন্য।