পুবের কলম প্রতিবেদক: ধাপা জয়হিন্দ প্রকল্পের বিভিন্ন ত্রুটির মেরামতে এবার হাত দিচ্ছে কলকাতা পুরসভা। মেরামত করা হবে এয়ার ভাল্বের একাধিক ছিদ্র। জানা গিয়েছে, যার জেরে এই প্রকল্প থেকে যে যে অংশে জল সরবরাহ হয়। সেই সংশ্লিষ্ট এলাকায় আগামী ২৬ মার্চ পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন:
এই জল প্রকল্পের অধীনে ওয়ার্ড গুলি হল ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১,৯২,৯৯,১০০,১০১,১০২,১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০।
আরও পড়ুন:
এই জলপ্রকল্প থেকে জি জে খান বুস্টার পাম্পিং স্টেশনমুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন এবং একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন এর জল সরবরাহ হয়।
আরও পড়ুন:
কলকাতা পুরসভার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন এলাকা আনন্দপুর পিকনিক গার্ডেন মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন আরুপোতা বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয় নগর, পঞ্চসায়র, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক সহ বিস্তীর্ণ এলাকা বরো ৭ বরো ১০ বরো ১১ এবং বরো ১২'র আংশিক এলাকা প্রভাবিত হবে।
আরও পড়ুন:
কলকাতা পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট জল প্রকল্পের দীর্ঘদিন ধরে ত্রুটি-বিচ্যুতি গুলো মেরামত করা হয়নি। যে কারণে মাঝে মধ্যেই জল সরবরাহের সমস্যা দেখা দিচ্ছিল। স্বাভাবিকভাবেই বিষয়টি মেয়র ফিরহাদ হাকিমের নজরে আনা হয় এবং তাঁর নির্দেশেই এই মেরামতের কাজ করা হবে। মেরামতের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই ২৭ মার্চ থেকে আবার জল সরবরাহ চালু করা হবে।