আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রাজ্যমন্ত্রীসভার রদবদল। বুধবার বিকেল চারটেয় রাজভবনে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। কারা স্থান পেতে চলেছেন আপাতত তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন:
পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় খুব সম্ভবত পরিষদীয় মন্ত্রী হতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
সেক্ষেত্রে কৃষিমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। এবার মন্ত্রী হতে চলেছেন তিনি।আরও পড়ুন:
সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র তমলুক জেলা সভাপতি হয়েছেন। তাঁর জায়গায় ওই জেলা থেকে মন্ত্রী হচ্ছেন বর্ষীয়ান নেতা বিপ্লব রায়চৌধুরী।
আরও পড়ুন:
বাবুল সুপ্রিয় মন্ত্রীসভায় জায়গা পেতে চলেছেন। খুব সম্ভবত শিল্পমন্ত্রকের দায়িত্ব পাবেন তিনি। কোচবিহার থেকে এবার মন্ত্রীসভায় জায়গা পাকা উদয়ন গুহর। অন্যদিকে যুব নেতা পার্থ ভৌমিক এবং স্নেহাশিস চক্রবর্তীর নামও ঘোরাঘুরি করছে। তবে সব প্রশ্নের উত্তর মিলবে বিকেল চারটে।
আরও পড়ুন: