বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন। তিনি বলেন, এই বিশেষভাবে নকশা করা মুদ্রা ও টিকিটে দেশের প্রতি আরএসএসের অবদানকে তুলে ধরা হয়েছে। আরএসএস শতবর্ষ উদ্‌যাপনে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন,“আগামীকাল বিজয়া দশমী—যে উৎসব শুভর উপর অশুভের জয়, ন্যায়ের উপর অন্যায়ের জয়, সত্যের উপর অসত্যের জয় এবং আলোর উপর অন্ধকারের জয়ের প্রতীক। ১০০ বছর আগে দশহারার দিন আরএসএস প্রতিষ্ঠা হওয়া কেবল কাকতালীয় ছিল না।
Advertisement
এটি ছিল হাজার বছরের এক ধারাবাহিক ঐতিহ্যের পুনর্জাগরণ। আমরা সৌভাগ্যবান যে সংঘের শতবর্ষ প্রত্যক্ষ করছি।” মোদী আরও বলেন, ভারতের ইতিহাসে এই প্রথমবার ভারত মাতার প্রতিচ্ছবি একটি মুদ্রায় খোদাই করা হলো। ওই মুদ্রায় আরএসএসের মূল মন্ত্রও লেখা রয়েছে— “Rashtray Swaha, Idam Rashtraya, Idam Na Mama”।