আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ক্রমশই সঙ্কট আরও ঘনীভূত হচ্ছে
আরও পড়ুন:
রাশিয়া দাবি করেছে যে তাদের সেনাবাহিনী ইউক্রেনের ১১টি বিমানঘাঁটি সহ ৭০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, " রুশ সেনার আক্রমণে ,ইউক্রেনের ৭৪টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে" এই গুলোর মধ্যে রয়েছে ১১টি বিমানঘাঁটি ৷ কোনাশেনকভ আরও বলেন, ইউক্রেনের একটি সামরিক হেলিকপ্টার এবং চারটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে।
আরও পড়ুন:
রুশ সেনা ইউক্রেন জুড়ে হামলা চালাচ্ছে।মূলত সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করাই রুশ সেনাদের আক্রমণের মূল লক্ষ।
আরও পড়ুন:
মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশ গুলি আগেই মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও শেষ পর্যন্ত কিন্তু যুদ্ধ আটকানো সম্ভব হলনা।
আরও পড়ুন:
কয়েক সপ্তাহের তীব্র আন্তর্জাতিক কূটনীতিও পুতিনকে আটকাতে ব্যর্থ হয়েছে, ইউক্রেনের সীমান্তে ১৫০,০০০ সৈন্য আগে থেকেই মোতায়েন করে রেখেছিল মস্কো ।
আরও পড়ুন:
যদিও পশ্চিমা দেশগুলির হুঁশিয়ারি কে ফুঁৎকারে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ রুশ টেলিভিসনে পুতিন ইউক্রেন আক্রমণের কথা ঘোষণা করেন।
আরও পড়ুন:
এরপরেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ আরও বেশ কিছু শহরে রাশিয়া আক্রমণ শুরু করে।
ইউক্রেন জুড়ে এখন শুধু বারুদের গন্ধ।রুশ হানায় রক্তাক্ত ইউক্রেন। রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। সংবাদসংস্থা সূত্রে খবর কমপক্ষে ৩০০ জন। আকাশ থেকে নেমে আসছে মিশাইল, চক্কর কাটছে যুদ্ধবিমান।আরও পড়ুন:
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে রুশ বাহিনী ঘটানো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০০জন । গোটা ইউক্রেন জুড়ে এখন শুধু চাপা কান্না আর আতংকের ছবি