পুবের কলম ওয়েব ডেস্ক: রাশিয়ার একজন প্রখ্যাত জাতীয়তাবাদী লেখক জাখার প্রাইলপিন একটি গাড়িবোমা বিস্ফোরণে আহত হয়েছেন। এ ঘটনায় তার গাড়ির চালক নিহত হয়েছেন। শনিবার হামলার জন্য ইউক্রেন ও পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া।
আরও পড়ুন:
রাশিয়ার তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইলপিনের অডি কিউ-৭ গাড়িটি নিজনি নভোগরোদ অঞ্চলের একটি গ্রামে বিস্ফোরিত হয়। গ্রামটি মস্কোর পূর্ব দিকে ৪০০ কিলোমিটার দূরে। এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। আহত লেখককে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
কমিটির পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, সাদা রঙের গাড়িটি গাছের পাশের একটি পথে উল্টো হয়ে আছে।
আরও পড়ুন:
এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র বলেন, এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মস্কো অঞ্চলে একটি বাড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে— এই ভবনে বোমাটি তৈরি করা হয়ে থাকতে পারে।
আরও পড়ুন:
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কট্টর সমর্থক প্রাইলপিন। তিনি উপন্যাস লিখেন। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণের পর তৃতীয় গুরুত্বপূর্ণ রুশ ব্যক্তিত্ব হিসেবে হামলার শিকার হলেন তিনি।
আরও পড়ুন:
এর আগে সাংবাদিক দারিয়া দুগিনা ও সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে হত্যার জন্য ইউক্রেনকে দোষারোপ করে আসছে রাশিয়া। এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে কিয়েভ।
আরও পড়ুন:
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে লিখেছেন, আরেকটি বিষয় সত্য হলো— ওয়াশিংটন ও ন্যাটো আরেকটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে লালন করছে– কিয়েভের শাসক।
আরও পড়ুন:
তিনি রুশ লেখকের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে সরাসরি দায়ী করেছেন।