আইভি আদক: রবিবার গভীর রাতে হাওড়ায় শিবপুরের শালিমার এলাকায় পুলিশ এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে। এরপর তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ এটি দুর্ঘটনায় মৃত্যু নয়। এটি খুন। এই ঘটনার তদন্তে নেমে এজেসি বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে শালিমার তিন নম্বর গেটের কাছে রাস্তায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মনজিৎ কুমার সিংহ (২৬)। মৃতের বাড়ি শিবপুরের শালিমার এলাকায়। কোনও পুরনো শত্রুতার জেরে খুন নাকি দুর্ঘটনার কারণে যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ওই এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, পেশায় লরি চালক মনজিৎ রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় শালিমার পার্কিং এর কাছে ৫-৬ জন দুষ্কৃতি রাস্তায় তাকে ঘিরে ধরে। কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে বচসা বাধে। এরপর ওই যুবকরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মৃতের ভাইয়ের অভিযোগ দাদা মনজিতকে খুন করা হয়েছে। তবে কি কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১ মে ২০২৩, ১১:০১
আরও খবর
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে খুদে পড়ুয়াদের অভিনব কর্মসূচি জয়নগরে
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে খুদে পড়ুয়াদের অভিনব কর্মসূচি জয়নগরে
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ