ভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলীয় নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার ওপর জোর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে দলের হাজার হাজার কর্মী-নেতার সঙ্গে এক অভ্যন্তরীণ বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন—ব্যক্তিগত অহংকার ভুলে আগামী সাত দিন সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। তাঁর মতে, এতে আসনসংখ্যা যেমন বাড়বে, তেমনই ভোটের হারও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
সূত্রের খবর, বৈঠকে অভিষেক বলেন, দলের অভ্যন্তরে কোথাও কোথাও যে মতভেদ বা দ্বন্দ্ব রয়েছে, তা এখনই সরিয়ে রাখতে হবে।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ব্যক্তিগত সংঘাত দলকে দুর্বল করে দেয় বলেও তিনি সতর্ক করেন।
আরও পড়ুন:
এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও সরব হন তিনি। অভিষেকের অভিযোগ, বিজেপি পরাজয়ের আশঙ্কা থেকেই এই সংস্থাগুলিকে ব্যবহার করছে। এমনকি তাঁর ও তাঁর পরিবারের গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি এবং এ বিষয়ে আইনি পদক্ষেপের ইঙ্গিত দেন।
আরও পড়ুন:
রাজনৈতিক বার্তার পাশাপাশি কৌশলগত দিকেও জোর দেন অভিষেক। বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদের নেতাদের উদ্দেশে তিনি বলেন, কংগ্রেসকে ভোট দিলে তার সুবিধা বিজেপির দিকেই যাবে—এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।