বিশেষ প্রতিবেদন: মার্কিন প্রভাবশালী সাময়িকী ‘ফোর্বস’ এর নির্বাচিত ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় গত বছরের মতো এবারও শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তালিকায় শেখ হাসিনা ৪৬তম স্থানে রয়েছেন।

এবারের তালিকায় ছয়টি শ্রেণির মধ্যে রাজনীতি ও নীতি শ্রেণিতে নাম রয়েছে শেখ হাসিনার।

‘ফোর্বস’ এর এবারের তালিকায় রাজনীতি ও নীতি শ্রেণিতে ১৮ ক্ষমতাধর নারী স্থান পেয়েছেন। তাদের মধ্যে নবম স্থানে রয়েছেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর ২০তম বার্ষিক তালিকা প্রকাশ করে ফোর্বস। গত বছর ‘ফোর্বস’ এর নির্বাচিত ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ৪২তম অবস্থানে ছিলেন শেখ হাসিনা।