মোল্লা জসিমউদ্দিন: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠে বিজেপির এক বুথ সভাপতি খুনের মামলা। এদিন পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের ঘটনায় এনআইএ-কে মামলায় যুক্ত করল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন।এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী তদন্তভার ছিল সংশ্লিষ্ট এসডিপিওর উপর ।
আরও পড়ুন:
সেই সময়ে রাজ্যের দাবি ছিল, -' এসডিপিও-র গাড়িতে বোমা মারা হয়েছে'। যদিও দাখিল চার্জশিটে বোমার উল্লেখ কোথাও নেই। একই সঙ্গে একাধিক অভিযুক্তের নাম বাদ দিয়েছে পুলিশ, এমন অভিযোগ উঠে এসেছে নিহতের পরিবারের তরফে । পাশাপাশি মূল অভিযুক্তদের জামিনও মিলেছে।
এরপরেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জরুরি ভিত্তিতে এনআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন।আরও পড়ুন:
আগামী ১৩ ফ্রেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।পূর্ব মেদিনীপুর জেলার বুথ সভাপতি খুনের ঘটনায় নিহতের পরিবারের তরফে ৩৪ জন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ৩ জন গ্রেফতারও হয়েছিলেন। কিন্তু এতজন অভিযুক্তদের মধ্যে মাত্র ৩ জন কেন গ্রেফতার হল, তা নিয়ে প্রশ্ন তুলে নিহতের পরিবার।আগামী ১৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে