পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় চলমান ইসরাইলি সামরিক আগ্রাসনের প্রতিবাদে স্পেন আবারও কড়া অবস্থান নিল। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে, তারা ইসরাইলি প্রতিরক্ষা সংস্থা ‘রাফায়েল’ -এর সঙ্গে ৩২৫ মিলিয়ন ডলারের (প্রায় ১১৫০ কোটি ইসরায়েলি শেকেল) স্পাইক অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল চুক্তি বাতিল করেছে। বেশ কিছুদিন ধরেই স্পেন ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির আহ্বান জানাচ্ছে এবং ফিলিস্তিনের স্বপক্ষে তার অবস্থানকে আরও জোরালো করছে।

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্পেন কেবল অস্ত্রচুক্তি বাতিলেই থেমে থাকেনি। গত ২৯ মে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়া একযোগে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় এবং রাষ্ট্রসংঘে তার পূর্ণ সদস্যপদকে সমর্থন করে।

স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস ২৫ মে সাংবাদিকদের জানান, তিনি মাদ্রিদ ইইউ-এর সঙ্গে ইসরাইলের সহযোগিতা চুক্তি ততাৎক্ষণিকভাবে স্থগিতদ করার জন্য আহ্বান জানাবে। সেইসঙ্গে ইইউ সদস্য দেশগুলিকে অনুরোধ জানানো হবে যেন তারা ইসরাইলের ওপর সমন্বিত ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। আলবারেস বলেন, তএই যুদ্ধ বন্ধ করতে আমাদের যা কিছু করা সম্ভব, সব কিছু বিবেচনায় নিতে হবে। এর আগে, ১৪ মে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরাইলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যায়িত করেন। এরপরই তাঁর সরকার ইসরাইলে অস্ত্র রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে এবং আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।