দীর্ঘদিনের জল্পনার অবসান অবশেষে ঘটিয়ে বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন সিদ্দারামাইয়া। আর প্রত্যাশা অনুযায়ী তাঁর জায়গায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ডি কে শিবকুমার। এদিন নিজেই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা। একইসঙ্গে সিদ্দারামাইয়া রাজ্যসভার প্রস্তাবও ফেরালেন।
আরও পড়ুন:
আজ বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এক বৈঠকে বসেন সিদ্দারামাইয়া। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডি কে শিবকুমারও। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার কথা জানান এবং উত্তরসূরি হিসেবে শিবকুমারের নাম প্রস্তাব করেন। বৈঠক শেষ হওয়ার পর সিদ্দারামাইয়ার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় শিবকুমারকে।
পরে রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সিদ্দারামাইয়া। তবে সেই সময় রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
পদত্যাগের পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্দারামাইয়া জানান, দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, কর্নাটকের মানুষের জন্য দু’বার কাজ করার সুযোগ পেয়েছেন, এ জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ।
বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।আরও পড়ুন:
নিজের সরকারের কাজের উল্লেখ করে সিদ্দারামাইয়া বলেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলির ফলে রাজ্যের অর্থনীতি শক্ত অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষের হাতে অর্থও বেড়েছে। মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, কোনওদিন ব্যক্তিগত লাভ বা ক্ষমতার জন্য বা অর্থের জন্য রাজনীতি করেননি। মানুষের জন্য কাজ করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
আরও পড়ুন:
তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বড় অংশই তাঁর সরকার পূরণ হয়েছে। পাশাপাশি বিরোধীদের একাংশ সরকারের বিরুদ্ধে বারবার ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।