২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪ হাজার কোটির বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থানের দুয়ার খুলছে কর্ণাটকে

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রচুর কর্মসংস্থানের দুয়ার খুলছে কর্ণাটকে। ইতিমধ্যে ৬২টি শিল্প বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে কংগ্রেস শাসিত রাজ্যটি। বিনিয়োগের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। এর ফলে ১০ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরী হবে আশা করা হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী এমবি পাটিলের নেতৃত্বে রাজ্যস্তরে এক উইন্ডো ক্লিয়ারেন্স কমিটি তৈরী করা হয়েছে। ৫০ কোটি টাকার বেশি বিনিয়োগের আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ২,০৮৮.৪৪ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। এই আটটি প্রকল্পে ৬ হাজারের বেশি কর্মসংস্থান তৈরী করবে।

আরও পড়ুন: ঘৃণাভাষণে রাশ টানল কর্নাটক সরকার, বিজেপির আপত্তি উড়িয়ে বিধানসভায় পাশ বিদ্বেষ ভাষণ প্রতিরোধ আইন

অনুমোদিত প্রকল্পগুলির মূল বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে টেক্সকন স্টিলস, হুন্ডরি সুগারস, ইথানল প্রাইভেট লিমিটেড, ব্রেন লাইফ সায়েন্সেস, আলপাইন ইথানল, বিরুপাক্ষ ল্যাবরেটরিজ এবং কোয়ালকম ইন্ডিয়া। অন্যান্য বিনিয়োগের ফলে আরও ৪ হাজারের বেশি কর্মসংস্থান তৈরী হবে। সব মিলিয়ে ৩,৬০৭.১৯ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে রাজ্যে। এর ফলে ১০,৭৫৫টি কর্মসংস্থান তৈরী হবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সভাপতিত্বে বৈঠকে অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই সমস্ত বিনিয়োগকারী সংস্থার অনুমোদন পাশ করে কর্ণাটক সরকার।

আরও পড়ুন: ইউনিফর্ম পরে সংঘের প্যারেডে সরকারি কর্মী, বরখাস্ত করল কর্নাটক সরকার

আরও পড়ুন: মুসলিম যুবককে হত্যা, প্রতিবাদে গণইস্তফা কর্নাটকের সংখ্যালঘু নেতাদের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪ হাজার কোটির বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থানের দুয়ার খুলছে কর্ণাটকে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, বুধবার