২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
এখনও পর্যন্ত ইস্তফা পত্র জমা দিয়েছে ২০০ জন নেতা

মুসলিম যুবককে হত্যা, প্রতিবাদে গণইস্তফা কর্নাটকের সংখ্যালঘু নেতাদের

পুবের কলম ওয়েবডেস্ক: এক মুসলিম যুবকের হত্যাকাণ্ডের পর কর্নাটকের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেস দল থেকে গণইস্তফা দিতে শুরু করেছেন রাজ্যের সংখ্যালঘু নেতারা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২০০ জন নেতার ইস্তফা পত্র জমা পড়েছে। ইস্তফার তালিকায় রয়েছেন কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সভাপতি এমএস মহম্মদ এবং দক্ষিণ কন্নড় সংখ্যালঘু শাখার জেলা সভাপতি শাহুল হামিদেরও।

উল্লেখ্য, মঙ্গলবার বান্তেওয়ালে খুন হন আব্দুল রাহিমান নামের এক যুবক। ইতিমধ্যে এই ঘটনায় ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল হত্যার সময় তার সঙ্গে উপস্থিত ছিল তার দুই বন্ধু। আব্দুলের উপর হামলা হলে, তাঁকে বাঁচাতে গিয়ে গুরুত্বর ভাবে জখম হন তারা। এই ঘটনার পর ‘সংখ্যালঘুদের বিরুদ্ধে চলা অপরাধ দমনের’ দাবি তুলে ইস্তফার সিদ্ধান্ত নেয় কংগ্রেস নেতারা। কর্নাটক প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি শাহুল হামিদ বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী ও সংখ্যালঘু মন্ত্রীকে জানিয়েছি যে আমরা কোনও ভাবেই নিজেদের সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি কংগ্রেসেই রয়েছি। কিন্তু নিজের পদ থেকে ইস্তফা দিলাম।’

আরও পড়ুন: এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ

আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

আরও পড়ুন: ঘৃণাভাষণে রাশ টানল কর্নাটক সরকার, বিজেপির আপত্তি উড়িয়ে বিধানসভায় পাশ বিদ্বেষ ভাষণ প্রতিরোধ আইন
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এখনও পর্যন্ত ইস্তফা পত্র জমা দিয়েছে ২০০ জন নেতা

মুসলিম যুবককে হত্যা, প্রতিবাদে গণইস্তফা কর্নাটকের সংখ্যালঘু নেতাদের

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার