আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান মহারণ নিয়ে দেশ সহ গোটা উপমহাদেশ জুড়েই চড়ছে উত্তেজনার পারদ। কিন্তু এমতাবস্থায় দাঁড়িয়ে একবারে উল্টো ছবি শ্রীনগরের ন্যাশনাল ইন্সটিটিউট টেকনোলজি বা নিটে। সেখানে পড়ুয়াদের একজোট হয়ে খেলা দেখায় কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
এমনকি এও বলা হয়েছে পড়ুয়ারা একসঙ্গে অনেকে মিলে একটা ঘরে খেলা দেখলে তাদের সবাই কে ৫০০০ টাকা জরিমানার পাশাপাশি বহিষ্কৃত করা হবে হোস্টেল থেকে।
সোশ্যাল মিডিয়াতেও কিছু পোস্ট করা যাবেনা।আরও পড়ুন:
স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিন এই নির্দেশিকা জারি করে জানায়, ম্যাচ চলাকালীন শিক্ষার্থীদের তাদের ঘরেই থাকতে হবে। ২০১৬ এবং ২০২১ এর ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
গতবছর টি-২০ বিশ্বকাপের সময় ভারত-পাকিস্তানের ম্যাচের জেরে দেশ জুড়ে অনেক অশান্তির ঘটনা ঘটেছিল।
শ্রীনগরের মেডিক্যাল কলেজের হোস্টেলে ভারত বিরোধী স্লোগানের ঘটনা ঘটেছিল। সেই ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত পড়ুয়াদের ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়।আরও পড়ুন:
২০১৬ সালেও একইভাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের টি -২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের পরাজয়ের পর ছড়িয়ে পড়ে উত্তেজনা। বাঁধে সংঘর্ষ। যার জেরে কয়েকদিন এনআইটি তে বন্ধ থাকে পঠনপাঠন।
আরও পড়ুন: