পুবের কলম, ওয়েবডেস্ক: বিধবংসী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। বুধবার একটি শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম ৭৩০। প্রায় ১ ডজনের বাড়ি বেশি ধসে পড়েছে।
তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হল।আরও পড়ুন:
তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় বুধবার সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের পর জাপানসহ প্রতিবেশী দেশগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের আঠারো কিলোমিটার দূরে।
স্থানীয় সময় বুধবার সকাল ৭ টা ৫৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর চার বা এর চেয়ে বেশি মাত্রার অন্তত নয়টি আফটারশকের কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সিনচু ও তাইওয়ানের দক্ষিণাঞ্চলে তাদের কয়েকটি কারখানা নিরাপত্তাজনিত কারণে খালি করা হয়েছে।আরও পড়ুন:
১৯৯৯ সালের সেপ্টেম্বরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। তখন দুই হাজার চারশো মানুষের মৃত্যু হয়েছিল। ধ্বংস হয়েছিল পাঁচ হাজারের মতো ভবন।