পুবের কলম প্রতিবেদক: "টক টু মেয়র"-এ এক ফোনেই মিলল চাকরি। কলকাতা পুরসভার এক অস্থায়ী কর্মচারীর মৃত্যুর পর তাঁর স্ত্রী চাকরি চেয়ে শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে ফোন করে আবেদন জানান মেয়রের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে পুরসভার অস্থায়ী কর্মচারী পদে চাকরির ব্যবস্থা করে দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শনিবার ১৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ্তি মন্ডল মেয়রকে ফোন করে জানান, তাঁর স্বামী দশ বছর কর্পোরেশনের কনজারভেশন ডিপার্টমেন্টে কাজ করতেন। তিনি অসুস্থ হওয়ার পর চার বছর কাউন্সিলর তাঁকে ওয়ার্ডে কাজ করার ব্যবস্থা করে দেন।
আরও পড়ুন:
এরপর, ২০২২ সালের ১০ তারিখ তাঁর স্বামী মারা যাওয়ার পর তাঁকে ১০০ দিনের কাজ করতে বলা হয় কিন্তু, ১০০ দিনের কাজ করে তিনি কিভাবে ঘরভাড়া দেবেন বা, কিভাবে মাসের খরচ টানবেন তা বুঝতে পারছেন না। এবিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাহায্য চান দীপ্তি মন্ডল।
আরও পড়ুন:
দীপ্তি মণ্ডলের এই আবেদন শুনে মেয়র জানান, 'আপনার স্বামী পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। স্থায়ী কর্মী ছিলেন না যে, স্থায়ী পদে চাকরি পাবেন। অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে অস্থায়ী কাজই দেওয়া সম্ভব।
' এরপরেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এই বিষয়ে কথা বলে পুরসভার অস্থায়ী কর্মী হিসাবে ওই মহিলার কাজের ব্যবস্থা করে দেন মেয়র।আরও পড়ুন:
এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে মেয়র বলেন, 'এটা মানবিক পদক্ষেপ। এমনিতে সরকারের নিয়ম অনুযায়ী, যারা স্থায়ী কর্মচারী তাঁদের মৃত্যুর পর তাঁদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু, অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে সেরকম কোনও উপায় নেই। আমি জানতে পারি একটা শূন্যপদ আছে। আর ওনার স্ত্রী কাজ করতে চাইছেন। তাই ওই শূন্যপদে ওনার চাকরির ব্যবস্থা করে দিয়েছি। এটা একটা মানবিকতার বিষয়।'