পুবের ক্লম,ওয়েবডেস্ক: জাতীয় ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে ইতিহাসের সর্ববৃহৎ ষড়যন্ত্র নস্যাতের দাবি করল ইরান। ইরানি গোয়েন্দা বাহিনী জানিয়েছে, দেশের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে নাশকতার ছক করেছিল ইসরাইল যা নস্যাৎ করা হয়েছে। ইরানের ইতিহাসে ক্ষেপণাস্ত্র শিল্পের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় ও জটিল নাশকতার ষড়যন্ত্র ছিল বলে দাবি করা হয়।
আরও পড়ুন:
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নষ্ট করতে ইসরাইলের গুপ্তচর বাহিনী ও তাদের আন্তর্জাতিক সহযোগীরা এই চক্রান্ত করেছিল।
ইরানি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, শত্রুদের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান নিশ্চিত করতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আরও পড়ুন:
এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সব সময় শত্রুর টার্গেটে রয়েছে। ইরানের প্রতিরক্ষাবিভাগ আরও জানায়, দেশের গোয়েন্দা বাহিনী একটি পেশাদার গুপ্তচর নেটওয়ার্ককে ধ্বংস করতে সক্ষম হয়েছে যারা ইরানের ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। ইরানের টিভি চ্যানেলগুলিতে এমন কিছু যন্ত্রাংশের ছবি সম্প্রচার করা হয়েছে যেগুলোর নাম কানেক্টর।
আরও পড়ুন:
এসব যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রের সঙ্গে কন্ট্রোল সিস্টেমের সংযোগ স্থাপনে ব্যবহার করা হয়। এসব যন্ত্রাংশকে কৌশলে এমনভাবে তৈরি করে ইরানের কাছে সরবরাহ করা হয়েছিল যাতে কিছু দিন পর ইরানের ক্ষেপণাস্ত্রগুলোতে বিস্ফোরণ ঘটে অথবা কমান্ড গ্রহণে সমস্যা সৃষ্টি হয়। এসব যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্রগুলোতে কাজে লাগানো হলে অদূর ভবিষ্যতেই বড় ধরণের বিপর্যয় দেখা দিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। যন্ত্রাংশগুলোকে বিপজ্জনক করে তুলতে কাজ করেছে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ ও তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক।
আরও পড়ুন: