পুবের কলম,ওয়েবডেস্ক: হিট ওয়েভের খবর পড়তে পড়তেই নিউজ-রুমে জ্ঞান হারালেন অভিনেত্রী-সঞ্চালিকা লোপামুদ্রা। জারি বৈশাখ দহন। দেশের একাংশ জুড়ে তাপপ্রবাহ চলছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ।
রাজ্যের একাধিক জেলায় অত্যাধিক গরমের জন্য লাল, কমলা সতর্কতা জারি হয়েছে। প্রয়োজন ব্যতীত সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঘরের বাইরে বেরাতে নিষেধ করা হচ্ছে। এই আবহে লু লেগে অসুস্থ হয়ে পড়লেন সরকারি সংবাদমাধ্যম দূরদর্শনের সংবাদ পাঠিকাও। খবর পড়তে পড়তেই অজ্ঞান হয়ে গেলেন তিনি। তীব্র গরমে শরীরে জলাভাব দেখা দিতেই এমন ভয়ানক ঘটনা।আরও পড়ুন:
উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। শুক্রবার নিজেই ফেসবুকে লাইভ করে অসুস্থতার কথা জানান লোপামুদ্রা। এমনকি দর্শকদের কাছে ক্ষমাও চেয়ে নেন লোপামুদ্রা।
তাঁর মতে, তাঁর ভুল, জল বা ওআরএস নিয়ে না বসা। কিন্তু তাঁরই কথায় জানা যায়, সেদিন ফ্লোরের এসি কাজ করছিল না, ফলে দমবন্ধ করা গরম হাঁসফাঁস অবস্থা হয়েছিল।আরও পড়ুন:
তিনি এদিন আরও বলেন, কখনও বুলেটিন চলাকালীন জল পান না করলেও, সেদিন আর থাকতে পারেননি। জল পান করার পর দুটো খবর পড়তে পারলেও, এরপর তাঁর জিভ জড়িয়ে যেতে থাকে। হঠাৎই অজ্ঞান হয়ে চেয়ারে লুটিয়ে পড়েন তিনি।সঙ্গে সঙ্গে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: