পুবের কলম, ওয়েবডেস্ক: ভোররাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। মহারাষ্ট্রের থানে জেলায় ব্রিজ নির্মাণের কাজ চলাকালীন ক্রেন ছিঁড়ে মৃত্যু হল কমপক্ষে ১৭ জন শ্রমিকের। আহত ৩, নিখোঁজ ৮। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্র প্রশাসন। মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দফতর। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দ্রুত এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী দফতর থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। মোদি ট্যুইটে জানিয়েছেন, 'মহারাষ্ট্রের শাহাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি উদ্বিগ্ন, দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে কাজ করছে।

ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে।' দেবেন্দ্র ফরনবিশ জানিয়েছেন, 'শ্রমিকদের মৃত্যু খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক ঘটনা। আমি তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনায় আহত তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি'। উল্লেখ্য, সমৃদ্ধি মহামার্গ যা হিন্দু হৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ নামে পরিচিত। ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে মুম্বই ও নাগপুরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এটি মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এই এক্সপ্রেসওয়ের উপরই মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন-এর অধীনে ব্রিজ নির্মাণের কাজ চলছিল। আচমকা ১০০ ফুট উপর থেকে ছিঁড়ে পড়ে ব্রিজ নির্মাণে ব্যবহৃত গার্ডার লঞ্চার মেশিন (বিশেষ ক্রেন)। সেই ক্রেন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ১৫ জন শ্রমিক।
পরে আরও তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয় ৩ জন। নিখোঁজ আটজন। জোর কদমে উদ্ধারকাজ শুরু হয়। কর্মকর্তারা জানান, আটকদের উদ্ধারে দ্রুত উদ্ধারকাজ চলছে। পুলিশ সূত্রে খবর, মুম্বাই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শাহাপুর তহসিলের অন্তর্গত সরলামবে গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পুলিশ সূত্রে খবর, মুম্বাই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শাহাপুর তহসিলের অন্তর্গত সরলামবে গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে রয়েছে, পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোর কদমে উদ্ধারকাজ চলছে।

ফরনবীশ জানিয়েছেন, শ্রমিকদের মৃত্যু খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক। আমি তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। তারা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি তাদের দ্রুত আরোগ্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি'। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের চাপা পড়ার আশঙ্কা রয়েছে। কর্মকর্তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে আরো অন্তত ছয়জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, থানে এলাকার শাহপুরে সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে রেল ব্রিজ নির্মাণের জন্য ব্যবহৃত হচ্ছিল গার্ডার লঞ্চার। এই মেশিনটির মাধ্যমে স্টিলের বড়-বড় বিমগুলি একদিক থেকে অন্যদিকে সরানো হত। বিমগুলির সঙ্গে সংযুক্ত ছিল মেশিনটি। আচমকা এদিন ভোররাতে ক্রেনটি ছিড়ে গিয়ে প্রায় ১০০ ফুট উঁচু থেকে নীচে পড়ে যায়।

জানা গিয়েছে, ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে মুম্বই ও নাগপুরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। তাই এটি মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এই এক্সপ্রেসওয়ের উপরই মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন  এর অধীনে ব্রিজ নির্মাণের কাজ চলছিল।