পুবের কলম,ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। সংখ্যা বাড়তে পারার আশঙ্কা। এই ঘটনায় জখম হয়েছেন আরও অনেকে।

জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ভূমিধসে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 একনাথ শিন্ডেকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ ধস, মৃত ১৫ আহত বহু... ক্ষতিপূরণের ঘোষণা শিন্ডে সরকারের

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ‘গ্রামের মোট ৪০টি বাড়ির মধ্যে ১৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান পরিচালনার জন্য ইতিমধ্যেই ঘটনাস্থলে ৪ টি মোকাবিলা বাহিনী পৌঁছে গেছে।  কয়েকটি স্থানে ধ্বংসাবশেষ ১০ থেকে ২৯ ফুট গভীর’। এখনও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

অতি বর্ষণের জেরে এখনও অনেক জায়গায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।

মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ ধস, মৃত ১৫ আহত বহু... ক্ষতিপূরণের ঘোষণা শিন্ডে সরকারের

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বৃহস্পতিবার বিধানসভায় বলেন, রায়গড়ের ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় মৃতদের জন্য এক কালীন ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের  ঘোষণা করা হয়েছে। উদ্ধার ও ত্রাণকার্য তদারকিতে একটি কন্ট্রোল রুম খুলেছে রাজ্য। তা পরিচালনা করছেন আরেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ ধস, মৃত ১৫ আহত বহু... ক্ষতিপূরণের ঘোষণা শিন্ডে সরকারের