পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য চিনের একটি ছাত্রাবাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১৩ জন পড়ুয়ার। মৃত ছাত্রদের বয়স ৯ থেকে ১০ বছরের মধ্যে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
আরও পড়ুন:
মধ্য চিনের হেনান প্রদেশে একটি স্কুলের ছাত্রাবাসে এই আগুনের ঘটনা ঘটে।
হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে শুক্রবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নানিয়াং শহরের কাছে স্কুলের ম্যানেজারকে আটক করা হয়েছে । নিহতরা সকলেই তৃতীয় শ্রেণির ছাত্র।আরও পড়ুন:
আগুন লাগার সময় প্রায় ৩০ জন ছাত্র ছাত্রাবাসে ছিল এবং বাকি ছাত্রদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। দমকল কর্মীদের সতর্ক করার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। সরকারি চ্যানেলের মাধ্যমে মৃতদের পরিচয় বা আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: