- পুবের কলম ওয়েবডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহারণ। তার আগে এবার বিশ্বকাপের মঞ্চেও ম্যাচ গড়াপেটার কালো ছায়া! উদ্বোধনী ম্যাচে গড়াপেটার অভিযোগ! আগামীকাল, ২০ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে কাতার । আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বিত্তশালী দেশটি। ঘরের মাটিতে প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে কোনও ‘কসুর’ রাখতে চায় না তারা। ম্যাচের ফলাফল তো কারও হাতে নেই। কিন্তু কাতার নাকি ফলাফল নির্ধারিত করে দিয়েছে আগেই! ইকুয়েডরের ফুটবলারদের মোটা টাকা ‘ঘুষ’ দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। এমনই গুরুতর অভিযোগ।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত আমজাদ ত্বহার অভিযোগ নিয়ে মুখ খোলেনি কাতার সরকার বা সেদেশের ফুটবল ফেডারেশন। অভিযোগ মিথ্য বলে প্রমাণিত করার চেষ্টাও করা হয়নি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ফিফা এইমুহূর্তে কাতারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তাদের আশঙ্কা কাতার বিশ্বকাপ ঘিরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত জুয়া খেলা হতে পারে।