পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বুধবার বেলা ১২টা বেজে ৪০ মিনিট নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সেনা কপটার। ছিলেন তাঁর স্ত্রী মধুলিকাও। মোট ১৪ জন সওয়ারির মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। অত্যন্ত আশংকাজনক অবস্থায় এই মুহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন রাওয়াত।
প্রত্যক্ষদর্শীদের বয়ান মোতাবেক বিকট শব্দে আকাশ থেকে নেমে আসতে দেখা যায় একটি আগুনের গোলা।আরও পড়ুন:
জঙ্গলের মধ্যে গাছে ধাক্কা খেয়ে তখন দাউদাউ করে জ্বলছে এমআই১৭ কপ্টারটি।
আরও পড়ুন:
কুন্নুরে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে এই রকম ভয়াবহ বিবরণই শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা আরও বলছেন কানফাটানো আওয়াজ শুনে তারা ঘরের বাইরে বেরিয়ে আসেন, দেখতে পান দ্রুতগতিতে নীচে নেমে আসা কপ্টারটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে, তারপরেই দেখা যায় আগুনের গোলা, এরপরে সেটি আবারও একটি গাছে ধাক্কা মারে।
আরও পড়ুন:
যাত্রীরা প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু ততক্ষণে গোটা শরীর তাঁদের ঝলসে গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকার্যে হার লাগান। সেনা কপ্টারের ১৪ জন আরোহীর মধ্যেই ইতিমধ্যেই মারা গিয়েছেন ১৩ জন।
আরও পড়ুন: