পারিজাত মোল্লাঃ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে কেন্দ্রীয় অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি মামলায় সংশ্লিষ্ট জেলা শাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রকল্পের নামে টাকা নয়ছয়ের অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন এই মামলার শুনানি চলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে।এদিনের শুনানিতে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ছয় সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসককে বলে আদেশনামায় উল্লেখ রয়েছে। এদিনের শুনানিতে মামলাকারীর আইনজীবী এজলাসে জানান , -' ন্যায্য ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। অথচ যাঁরা এই প্রকল্পের আওতায় আসছেনই না, তাঁদের নামে টাকা বরাদ্দ হয়েছে। এক ব্যক্তির বহু অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে টাকা বরাদ্দ হয়েছে, অথচ টাকা পৌঁছয়নি। আবার অন্য এলাকার লোকের নামে বাড়ি বরাদ্দ হয়েছে'।মামলাকারীর অভিযোগ, -' জেলায় আবাস যোজনার প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে বিস্তর গরমিল রয়েছে।ন্যায্য প্রাপকদের বঞ্চিত করে বেআইনিভাবে একাধিক ব্যক্তির নাম তালিকায় তোলা হয়েছে'।এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের কান্দি পুরসভার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। পুরসভার কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগের মামলায় জেলাশাসককে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে, সেই অভিযোগে আনা একটি জনস্বার্থ মামলায় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের।ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জুলাই ২০২৩, ১৫:০৯
আরও খবর
ই-২০ পেট্রল ব্যবহারে পুরোনো গাড়ির কী ক্ষতি হতে পারে? রাজ্যসভায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার্থে খুলছে নতুন সেন্ট্রাল গেট, ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো
একশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা জয়নগর ও কুলতলিতে
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯