পারিজাত মোল্লা: পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে পঞ্চায়েতের বোর্ড গঠন পর্যন্ত শতক শতক মামলা রুজু হয়েছে কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে। কখনও বিচারপতি অমৃতা সিনহার এজলাস, কখনও বা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাস সর্বপরি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এইসব মামলা দাখিল হয়েছে।
আরও পড়ুন:
পঞ্চায়েত নিয়ে এত মামলার পাহাড় দেখে সংশ্লিষ্ট বিচারপতিরা এজলাসেই তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন।বিশেষত মামলার দ্রুত শুনানির আর্জি রাখতে গিয়ে মামলাকারী আইনজীবীদেরকে সাধারণ বিচারপ্রার্থীদের কথা বারবার মনে করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।পঞ্চায়েত মামলার ভীড়ে হারিয়ে গেছে সাধারণ বিচারপ্রার্থীদের মামলা। পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার দেড়মাস পরও মামলা চলছে । এই নিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ।
আরও পড়ুন:
পঞ্চায়েত নির্বাচন একের পর এক মামলা নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । বৃহস্পতিবার আবারও ক্ষোভ প্রকাশ করলেন তিনি । বললেন, ''পরবর্তী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কি আমরা পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা শুনব ?''মূলত, আইনজীবীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি । তিনি বলেন, ''আপনারা অন্তত কিছুটা তৈরি হয়ে তারপর আসুন । পাঁচ-ছ'টা খববের কাগজের কাটিং এনে মামলা হচ্ছে ? কিছু সিনিয়র আইনজীবী অবশ্য আছেন, তাঁদের কথা বাদ দিচ্ছি ।
কিন্তু বাকিরা কী করছে ? নয় নির্বাচন বাতিল করুন, নির্বাচন কমিশনারকে অপসারণ করার নির্দেশ দিন ।'' কিছু তো যুক্তিসঙ্গত তথ্য নিয়ে আদালতে আসুন । আদালত চায় না আগামী পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই মামলা শুনতে । শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আদালত শুনবে ।''এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ২৬টি মামলা ছিল শুনানির জন্য ।আরও পড়ুন:
তাতে দেখা যায় আইনজীবীরা কেউ বলছেন, তাঁদের মামলার শুনানি সম্পূর্ণ হয়ে গিয়েছে ।
কেউ বলছেন, অপরপক্ষ তাঁদের এখনও মামলার কপি দেয়নি । যার ফলে মামলার শুনানি এখনও হয়নি । এর পাশাপাশি বেশ কয়েকটি মামলায় রাজ্য, নির্বাচন কমিশন ও মামলাকারীরা হলফনামা জমা দিয়েছেন এ দিন আদালতে । হলফনামা পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ।আরও পড়ুন:
এদিন প্রধান বিচারপতি জানান, -' ২৬টি মামলা এই ভাবে শুনতে হলে পরবর্তী নির্বাচন চলে আসবে । সেই জন্য মূল কয়েকটি মামলা তিনি শুনবেন । বাকিগুলো অন্য মামলার সঙ্গে জুড়ে দেওয়া হবে । আগামী ১৮ সেপ্টেম্বর সমস্ত মামলার চূড়ান্ত শুনানি করা হবে' ।