পুবের কলম ওয়েব ডেস্কঃ আগে ছিলেন বিরোধী দলনেতা। তখন কলকাতায় এলে থাকতেন চিনার পার্কের ফ্ল্যাটে। বর্তমানে তিনি হলেন মুখ্যমন্ত্রী। ফলে এখন তিনি কোথায় থাকবেন? তা নিয়ে কৌতূহল কম নয়। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই এবার ঠিকানা বদলাতে চলেছে শুভেন্দু অধিকারী।
তাৎপর্যপূর্ণভাবে সেই ভবনের নতুন মুখ্যমন্ত্রী যেখানে থাকতে চলেছেন সেই ভবনের উদ্বোধন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী শুভেন্দুর পৈতৃক বাড়ি হল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে তাঁর বাড়ির নাম হল শান্তিকুঞ্জ। বিরোধী দলনেতা থাকাকালীন কলকাতায় এলে তিনি থাকতেন চিনার পার্কার ফ্ল্যাটে। কিন্তু এবার যেহেতু তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাই কলকাতার ঠিকানাও বদল হচ্ছে তাঁর। জানা গিয়েছে, এবার থেকে আলিপুরের "সৌজন্য"তে থাকবেন মুখ্যমন্ত্রী।
২০১৮ সালে আলিপুরের জাজেস কোর্টে অবস্থিত এই ভবনের উদ্বোধন হয়েছিল। আর এর উদ্বোধন করেছিলেন মমতা। তৃণমূল আমলে সৌজন্য নির্মাণ করা হয়েছিল মূলত ভিভিআইপিদের থাকার জন্য। এবার সেই সৌজন্যই হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর ঠিকানা। যদিও শুভেন্দু অধিকারী সেখানে কবে থেকে থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রীর থাকার জন্য ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, ৯ মে ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে শপথ গ্রহণ করেন আরও ৫ মন্ত্রী। সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শপথ নেওয়ার পরেই গভির রাতে শান্তিকুঞ্জে ফেরেন শুভেন্দু। বাড়ি ফেরার পরেই শুভেন্দুকে শুভেচ্ছা জানাতে ব্যপক উচ্ছ্বাস দেয় নন্দীগ্রামবাসির মধ্যে। তাঁকে শুভেচ্ছা রবিবার সকাল থেকেই ভির জমে শান্তিকুঞ্জের বাইরে।