পুবের কলম প্রতিবেদক: বাংলায় যতদিন মা-মাটি-মানুষের সরকার রয়েছে, ততদিন মানুষজনকে ভাতে মারতে পারবে না কেন্দ্র। যেমন কথা তেমন কাজ। সোমবার ২৬ ফেব্রুয়ারি থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করে দিল রাজ্য। ১ মার্চের মধ্যেই সমস্ত উপভোক্তা প্রাপ্য বকেয়া পেয়ে যাবেন।
আরও পড়ুন:
কেন্দ্রের বঞ্চনা ঘোচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাশে দাঁড়িয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের। এদিন জেলায় জেলায় শ্রমিকরা দু-বছরের বকেয়া টাকা পেয়ে উল্লাসে ফেটে পড়েন।
আরও পড়ুন:
ধরনা থেকে ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার দিয়ে দেবে। সেইমতো ১০০ দিনের টাকা গরিব শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল।
জিটিএ-র অন্তর্গত জেলাতেও উপভোক্তারা টাকা পাবেন। রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান শুরু হয়েছে।আরও পড়ুন:
একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া ২ হাজার ৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এর মধ্যে জিটিএ-র প্রাপ্য ৭৩ কোটি ২৮ লক্ষ ৫১ হাজার ১৪৭ টাকা। কোচবিহার ২ ব্লকের আমবাড়ির বাসিন্দা শ্যামপ্রসাদ রায় মোবাইলে মেসেজ পেয়েছেন সোমবার দুপুরেই। ২৯৮২ টাকা জমা পড়েছে তাঁর অ্যাকাউন্টে।