মোল্লা জসিমউদ্দিন: সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে বেআইনী নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি। গার্ডেনরিচের বেআইনি নির্মাণ ভেঙ্গে পড়া সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ । বেআইনি নির্মাণে যারা মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে সাসপেনশনের নোটিস জারি করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করতে হবে বলে পুরসভাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:
এদিন এই মামলার শুনানিতে বিচারপতি এজলাসে জানান , -' এতগুলো মানুষের মৃত্যুর দায় কার? সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে কলকাতা পুরসভাকে।
বেআইনি নির্মাণের বাড়ির মালিক বা প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে তা ভালো কথা। কিন্তু যারা অফিসে বসে পিছন থেকে এই বেআইনি নির্মাণে মদত দিয়েছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে হবে পুরসভাকে'।আরও পড়ুন:
গার্ডেনরিচ কাণ্ডে কলকাতা পুরসভা নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, -' বেআইনি নির্মাণ নিয়ে সাধারণ মানুষ না জানতে পারেন কিন্তু পুরসভার আধিকারিকরা কী করছিলেন? তারা তাদের দায়িত্ব পালন করলেন না কেন? সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন'।
এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, -' পুরসভার আধিকারিকদের মদত ছাড়া এই বেআইনি নির্মাণ সম্ভব নয়।আরও পড়ুন:
গোটা ঘটনায় এই কথা মাথায় রেখে তদন্ত করতে হবে'। এর পাশাপাশি সোমবার পুরসভার আইনজীবীকে বিচারপতি বলেন, -' কেন পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি? অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে'।গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় যে 'চক্রান্ত' হয়েছে, তার সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকেরাও যুক্ত বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। সেই 'আসল দোষী'দের শাস্তি চায় ডিভিশন বেঞ্চ । পুরসভা এবং রাজ্যকে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে।