পুবের কলম ওয়েবডেস্কঃ বয়স মাত্র আট। সাই কেল চালিয়ে সে মালদহ জেলা থেকে আসছে কলকাতায়। না কলকাতা দেখতে নয়, তার এই অভিযান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে। আগামী ২৬ মে এই আট বছুরে সায়ন্তিকা দাস কলকাতা থেকে রওনা হবে। উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানানো।
আরও পড়ুন:
ইংরেজবাজার পুরসভার ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা সায়ন্তিকা। একটা একচিলতে ঘরে মা, বাবা এবং দুই দিদি মোট তিন জনের বাস। সায়ন্তিকা বলছে “মমতা দিদির’ জন্যই তার দুই দিদি লেখাপড়া করতে পেরেছে। কন্যাশ্রীর টাকায় লেখাপড়া করেছেন দুই দিদি। একজন বিশ্ববিদ্যালয়ের এবং আরএকজন কলেজে পড়েন।
রূপশ্রী প্রকল্প থেকে এসেছে এক দিদির বিয়ের খরচ। এই সবকিছুই সম্ভব হয়েছে মমতা দিদির জন্য। তাই সে চায় কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে।আরও পড়ুন:
মালদহের জেলাশাসক, পুলিশ সুপার সকলকেই এই একরত্তি নিজের মনের ইচ্ছা লিখিত ভাবে জানায়। মমতা দিদির সঙ্গে দেখা করতে সায়ন্তিকার সঙ্গে কলকাতায় আসছেন তার দুই দিদিও।