রমিত বন্দ্যোপাধ্যায়: চলতি সপ্তাহের শুক্রবার পশ্চিমবঙ্গ বনবিভাগের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে বন মহোৎসব, সবুজায়ন অনুষ্ঠানের সূচনা হয়। এই বছরের তাদের  বার্তা, ‘অটুট থাকুক প্রাণের স্পন্দন, শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন’। ১৪ থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে এই বন মহোৎসবের অনুষ্ঠান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএস (Indian Forest  Service)  রামপ্রসাদ বাদানা, কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক সহ অন্যান্য বন দফতরের আধিকারিকরা।  এদিন প্রেসক্লাব প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ বনবিভাগের পক্ষ থেকে শ্বেত চন্দনের চারা রোপণ করা হয়।

বনবিভাগের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে বন মহোৎসব, চলবে ২০ জুলাই

পশ্চিমবঙ্গ বনবিভাগ কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে বহু  স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা এই মহৎ কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন।

এদিনের অনুষ্ঠানের শেষে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বনবিভাগ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে  সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ১৮ জুলাই সমগ্র রাজ্যে ২৫ লক্ষের বেশি ও পুরো কলকাতায় ১ লক্ষেরও বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলেই।