পুবের কলম,ওয়েবডেস্ক: ইমাম নববী (রহ.) সংকলিত নবী সা.-র ‘৪০ হাদিস’ গ্রন্থটি স্কুল পর্যায়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করল মালয়েশিয়া সরকার। মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা প্রসারে আনুষ্ঠানিকভাবে হাদিস শিক্ষার মডিউল চালু করা হয়। প্রাথমিকভাবে সরকার নিয়ন্ত্রিত ৬১টি ধর্মীয় স্কুল এবং সরকারের সহযোগিতাপ্রাপ্ত ২২৮টি ধর্মীয় স্কুলে তা পড়ানো হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে তা সব স্কুলে বিতরণ করা হবে বলে জানিয়েছে দেশটির শিক্ষামন্ত্রক। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদিক বলেছেন, ‘নতুন এই মডিউলে শিক্ষক ও শিক্ষার্থীরা ইমাম নববীর নির্বাচিত ৪০ হাদিস সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পাবেন।
তা তাদের মূল্যবোধ গঠনে সহায়তা করবে।আরও পড়ুন:

মুসলিম শিশুদের মধ্যে ইসলামের উপলব্ধি ও নৈতিকতাবোধ তৈরির ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘ইমাম নববীর হাদিসগুলো সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের পড়ানো হবে। শিক্ষামন্ত্রক তা বাস্তবায়নে কাজ করবে। হাদিস পাঠের উদ্যোগটি নতুন প্রজন্মের মধ্যে উগ্রবাদ ও চরমপন্থা দমনে বিশেষ ভূমিকা রাখবে।
এর মাধ্যমে সবার মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি হবে।' মালয়েশিয়ার শিক্ষামন্ত্রকের ইসলামি শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপ-পরিচালক ওমর সালেহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সুপারিশে হাদিস শিক্ষার মডিউলটি তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে হাদিসগুলোর ব্যাখ্যামূলক সহায়ক গ্রন্থ দেওয়া হবে। শিক্ষকরা চাইলে তা গাইড হিসেবে ব্যবহার করতে পারেন। অভিজ্ঞ ধর্মীয় শিক্ষকরা হাদিসের শিক্ষা ও বিষয়বস্তু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো কন্টেন্ট তৈরি করতে পারেন।আরও পড়ুন:
