পুবের কলম,ওয়েবডেস্ক: আয়কর জমা দেওয়ার শেষ দিন এসে গিয়েছে! ডেডলাইন মিস হলেই দিতে হবে মোটা জরিমানা। আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। সময়সীমা বেঁধে দিল কেন্দ্র।
এর মধ্যে ট্যাক্স জমা দিলে কোপের মুখে পড়তে হবে আপনাকে।

তবে এই সময়ের মধ্যে যদি আপনি আয়কর জমা না দেন, তাহলে আপনি এই অর্থবর্ষের জন্য আয়কর জমা দিতে পারবেন না এমনটা নয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর জমা করতে পারবেন। কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের জরিমানা।  ৫ লক্ষের বেশি ইনকাম হলে ৫ হাজার টাকা জরিমানা আর ৫ লক্ষের কম হলে ১ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।