আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বনগাঁয় নিজেই নিজের পুরুষাঙ্গ কাটলেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। এরপর ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন:
শ্যামল মুন্ডা নামে ওই ব্যক্তির পরিবার জানিয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
গত ৬ মাস ধরে চিকিৎসাও চলছিল শ্যামল বাবুর। তার মাঝেই এই ঘটনা ঘটিয়ে বসলেন তিনি। শ্যামল মুন্ডার ভাই নির্মল মুন্ডার কথায় বুধবার সকালে শৌচাগারে গিয়ে দেখেন সেখানে পড়ে আছে রক্ত। এরপরেই তিনি তার মাকে ডাকেন।আরও পড়ুন:
দাদা শ্যামলের ওপরেই সন্দেহ গিয়ে পড়ে বাড়ির লোকের। তারা শ্যামলের ঘরে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছে দেহ। বাড়ির লোকের প্রশ্নের উত্তরে তিনি বলেন পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়েছেন জঙ্গলে। এরপরেই শ্যামল মুন্ডাকে আশংজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ির লোকের বক্তব্য সবজি কাটার বঁটিতে লেগে ছিল রক্ত। বাড়ির লোকের ধারণা বঁটি দিয়েই ওই ঘটনা ঘটিয়েছেন শ্যামল ।
আরও পড়ুন: