https://twitter.com/ANI/status/1524243235899842560?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1524243235899842560%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Fsocial-viral%2Fa-mysterious-gold-coloured-chariot-washed-ashore-at-sunnapalli-sea-harbour-in-srikakulam-andhra-pradesh-121052.html

পুবের কলম ওয়েবডেস্কঃ অশনির জেরে  উত্তাল সমুদ্রে ভেসে এল সোনালি রঙের রথ। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের বাসিন্দারা এই অভিনব ঘটনার সাক্ষী থাক লেন। কোথা থেকে সেটা এল, তা নিয়ে মানুষের মনে প্রবল কৌতুহল দেখা দেয়  ।

শ্রীকাকুলামের সূন্নাপল্লীর তটে ভেসে  আসে এই রথ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা সমুদ্রের জলে নেমে রথটিকে টেনে নিয়ে আসছেন। শ্রীকাকুলাম জেলার নৌবিভাগের  সাব-ইন্সপেক্টর (এসআই) জানিয়েছেন  "এটি অন্য  কোন দেশ থেকে  ভেসে আসতে পারে। আমরা গোয়েন্দা ও ঊর্ধ্বতন কর্তাদের জানিয়েছি।
"

অশনির জেরে এমনিতেই সেই সময় সমুদ্র ছিল উত্তাল। ভারি বৃষ্টিতে হটাৎ দেখা যায় ভেসে আসছে ওই সোনালি রথের মত। তবে সেটি সত্যি সোনার নাকি অন্য কোন কিছুর তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। দক্ষিণ- পূর্ব এশিয়ার  কোন দেশ থেকে এটি ভেসে আসতে পারে অন্ধ্র উপকূলে।