পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলায় হলফনামা সংক্রান্ত বিষয়ে এসেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। পঞ্চায়েত নির্বাচনে দফা বাড়ানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্যের নির্বাচন কমিশনার জানিয়েছেন, -' একটি মামলার হলফনামা দাখিলের বিষয়ে তিনি হাইকোর্টে এসেছেন'। কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারেও এদিন ইতিবাচক কথা শুনিয়েছেন রাজীব। তিনি বলেন, -' বাহিনী চেয়ে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বাহিনী আসবে'। মাঝে কয়েকদিন ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে জট পেকেছিল। তা অবশ্য খুলেছে। এদিন রাজ্যের নির্বাচন কমিশনারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রতি বুথে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? জবাবে তিনি বলেন, 'এখনও হিসাব করা হয়নি। সময় মতো সবটা করা হবে।'নির্বাচন সংক্রান্ত যে যে মামলা হাইকোর্টে ঝুলে রয়েছে তারমধ্যে অন্যতম হল দফা বাড়িয়ে পঞ্চায়েত ভোট করা হোক। সেই মামলা দায়ের করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। এদিন নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, -'এখনও পর্যন্ত যা নির্ঘণ্ট তাতে এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে'।আদালত সূত্রে খবর, পঞ্চায়েতে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় একটি হলফনামায় সই করতে আদালতে এসেছিলেন রাজীব।বুধবার পঞ্চায়েত সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে। তার মধ্যে একটি হল কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি, এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধীরা। বিজেপির তরফে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু ওই মামলা করেন। শুনানির জন্য এই মামলা ওঠে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুন ২০২৩, ১৪:১৫
আরও খবর
খান স্যারের কোচিংয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রিন্স যাদবের রহস্যমৃত্যু, দেহ উদ্ধার নেপালে
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
অখিলেশের কন্যাকে নিয়ে কুরুচিকর পোস্ট, ক্ষুব্ধ যোগী; এফআইআরের নির্দেশ
২০ নয় বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যা বেড়ে ২২; দাবি কাকলি ঘোষ দস্তিদারের
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
তৃণমূলের বড় রদবদল: সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, যুব সভাপতি অর্ণব
তৃণমূলের বড় রদবদল: সুদীপকে সরিয়ে উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, যুব সভাপতি অর্ণব
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুতে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি তামান্নার মায়ের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর