পারিজাত মোল্লা: ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের দায়ের করা মামলার শুনানি আবারও পিছল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে । শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। কিন্তু এদিনও সেই মামলা স্থগিত হয়ে যায়। এরফলে সরকারি কর্মচারীদের বড় অংশ ফের দোলাচালে পড়লেন। ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার ঘটনায় এদিন রীতমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভি কে। এদিন তিনি বলেন, -'এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে। তা সত্ত্বেও মামলা 'মিসলেনিয়াস ডে'-তে তালিকাভুক্ত হয়েছে। এই মামলার চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন।
কর্মচারীদের ডিএ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজ্যের বিষয়। তবু এই বিষয়ে যখন শীর্ষ আদালতে মামলা হয়েছে তাই দ্রুত নিস্পত্তি হওয়া জরুরি'।মামলাকারীদের অভিযোগ, -'প্রতিবছরই কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের ডিএ দিলেও এরাজ্যে দীর্ঘদিন ধরে কর্মচারীদের ডিএ বকেয়া রাখা হয়েছে। বকেয়া ডিএর পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা'। বারবার রাজ্যকে অনুরোধ উপরোধ করেও কাজ না হওয়ায় বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীদের একাংশ।ওই মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এজন্য রাজ্যকে তিনমাসের সময়সীমাও বেঁধে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের করে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি পঙ্কজ মিথিলের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। সেখানে রাজ্যের তরফেই প্রথম শুনানির দীর্ঘসূত্রিতার কথা বলা হয়।রাজ্যের তরফে হাজির ছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকারের কাছে ডিএ দেওয়ার আবেদন করা হয়েছে। রাজ্যের প্রায় চার লাখের কাছাকাছি কর্মীর জন্য রাজ্যের উপরে প্রায় ৪১ হাজার কোটি টাকার বোঝা পড়বে। তাই এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন আছে।'' রাজ্যের যুক্তি শোনার পর দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, -'যেহেতু মামলাটির দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে, তাই মামলাটির শুনানির জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হবে। যদিও সেই দিন বা তারিখ কবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি বেঞ্চের তরফে।ডিএ মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম বার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে শুনানির দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। পাশাপাশি, এই মামলা শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেখানে ছিলেন দুই বিচারপতি, বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু শুনানির দিনই মামলাটি থেকে সরে দাঁড়ান বিচারপতি দত্ত। এরফলে মামলার শুনানি হয়নি। তার পর থেকে যতবারই শুনানির দিন ঠিক হয়েছে ডিএ মামলার, তত বারই কোনও না কোনও কারণে পিছিয়ে গিয়েছে মামলাটি।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ জুলাই ২০২৩, ১৩:৪৭
আরও খবর
ই-২০ পেট্রল ব্যবহারে পুরোনো গাড়ির কী ক্ষতি হতে পারে? রাজ্যসভায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার্থে খুলছে নতুন সেন্ট্রাল গেট, ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো
একশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা জয়নগর ও কুলতলিতে
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯