পুবের কলম প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে ১০০ দিনের টাকা দেবে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২১ ফ্রেবুয়ারির বদলে ১ মার্চ থেকে ১০০ দিনের টাকা দেওয়া শুরু করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১ মার্চ থেকে ১০০ দিনের কাজের বঞ্চিতদের টাকা দেবে রাজ্য সরকার।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনার টাকা না দিলে, তাও রাজ্য সরকারই দিয়ে দেবে।আরও পড়ুন:
ইতিমধ্যে জেলা শাসকরাও টাকা দেওয়ার জন্য নথি ঠিক করে রিপোর্ট পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে জেলা শাসকের দফতর ও পঞ্চায়েতের কর্মীরা।
আরও পড়ুন:
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সোচ্চার হয়েছেন। কলকাতায় ধরনা, দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তৃণমূল।