পারিজাত মোল্লা: মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ।গত ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। এদিন রাজ্যের আপিল পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাত্ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে ওএমআর শিট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার । বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। এমনকী আদালতের নির্দেশে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরিও পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু তারপর তাঁরও চাকরি 'অবৈধ' হিসেবে প্রমাণিত হয়। এরফলে বাতিল হয় ববিতার চাকরি। সম্প্রতি কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের করেন ববিতা। তাঁর দাবি , -' ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা সামনে এলেই জানা যাবে, কারা কীভাবে চাকরি পেয়েছেন'। ওএমআর শিট বিকৃত করে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি বাতিল হলে তিনি ফের চাকরি পেতে পারেন বলেও হাইকোর্টে আশা প্রকাশ করেছেন ববিতা। কলকাতা হাইকোর্টের শুনানিতে ববিতার আইনজীবী ফিরদৌস শামিম জানান, -' ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাড়ে ৫ হাজার জন চাকরি পেয়েছিলেন। পরে এই নিয়োগের তদন্তে সিবিআই জানিয়েছিল, ৯০৭টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করছেন। এরপরই ২০১৬ সালের প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্টে থাকা সব চাকরিপ্রার্থীদের ওএমআর শিট আগামী ২১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছিল আদালত'। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এদিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলে। রাজ্যের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট । এরফলে ২১ জুলাইয়ের মধ্যে কমিশনকে ওএমআর শিট প্রকাশ করতে হবে বলে জানা গেছে
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ জুলাই ২০২৩, ১৫:০২
আরও খবর
ই-২০ পেট্রল ব্যবহারে পুরোনো গাড়ির কী ক্ষতি হতে পারে? রাজ্যসভায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার্থে খুলছে নতুন সেন্ট্রাল গেট, ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো
একশো ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা জয়নগর ও কুলতলিতে
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
বারুইপুরের আরণ্যক উদ্যানে পশু পাচারের অভিযোগ, আটক তিন
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯