আঙ্কারা, ১৫ ফেব্রুয়ারি: আমেরিকার নেতিবাচক নীতি ও সিদ্ধান্তের কারেণই গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না বলে তোপ দাগলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ‘আমেরিকা ওই অঞ্চলে কয়েকজন শীর্ষ আধিকারিককে পাঠিয়ে সংকটের সমাধান করতে চাইলেও যে ফলাফল প্রত্যাশা করা হচ্ছিল তা মেলেনি। এই পরিস্থিতি সত্ত্বেও আমরা শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধবিরতির প্রচেষ্টা চালাচ্ছি, কারণ কোনও বিকল্প উপায় নেই।’ এরদোগান জানান, গাজায় শান্তি প্রতিষ্ঠা পায়নি আমেরিকার নেতিবাচক নীতির কারণেই। এসবই হয়েছে আমেরিকার নেতিবাচক পন্থার কারেণ।
মিশর সফর থেকে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাক্ষাৎকার দেন এরদোগান। সেখানে তিনি বলেন, গাজায় সংঘাত শুরুর পর তিনি যে মতামত প্রকাশ করেছিলেন তা এখন গোটা পশ্চিমা বিশ্বে শোনা যাচ্ছে। তিনি জানান, গাজায় হামলা ইসরাইলের ‘বিবেকের অভাব’ কে তুলে ধরে। তাঁর মতে, এই অঞ্চলের মানুষের নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপোস করা যাবে না। এরদোগান বলেন, ‘এই কান্নার আওয়াজ শুনতে হবে মানবতাকে। ইতিহাস তাদের বিচার করবে যারা ইচ্ছাকৃতভাবে এই মানুষদের হত্যার অনুমতি দিয়েছে। যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তারা অনেক আগেই দোষী ঘোষিত হয়েছে।’ যারা প্রথম থেকে ইসরাইলকে সমর্থন দিয়ে এসেছে তারা এখন অনুশোচনায় ভুগছে বলেও জানান তুর্কি নেতা। তুরস্ক যে আগের মতোই দীর্ঘস্থায়ী শান্তি চায় তা ফের পুনর্ব্যক্ত করেন এরদোগান। তাঁর কথায়, ‘বিশ্ব একথা অগ্রাহ্য করতে পারে না যে, ১৯৬৭ সালের সীমানা মেনে পূর্ব জেরুসালেমকে রাজধানী বানিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পেলেই সব সমস্যার সমাধান হবে।’ ফিলিস্তিনের পাশে থেকে তুরস্ক মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের রক্ষকের ভূমিকা নিয়েছে বলে জানান এরদোগান।আমেরিকার জন্যই গাজায় শান্তি নেই: এরদোগোন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৩
আরও খবর
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার এখন ইলন মাস্ক
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ "ভিত্তিহীন", দাবি করল তেহরান
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
অসমের জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় নিহত ৫ বায়ুসেনা কর্মী, তদন্তের নির্দেশ আইএএফ-এর
অসমের জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় নিহত ৫ বায়ুসেনা কর্মী, তদন্তের নির্দেশ আইএএফ-এর
মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, দায়িত্ব নিলেন মালা রায়ের জায়গায়
মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, দায়িত্ব নিলেন মালা রায়ের জায়গায়
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র