পুবের কলম,ওয়েবডেস্ক:

 

তৃতীয় দফায় সকাল ১১ টা পর্যন্ত   রাজ্যের  ভোটের হার ৩২.৮২% 

জঙ্গিপুরে    33.81  শতাংশ,

মালদা দক্ষিণে 33.09 শতাংশ, 

মালদা উত্তরে 31.73 শতাংশ

 মুর্শিদাবাদে 32.72 শতাংশ ভোট পড়েছে

ওদিকে ভগবানগোলা উপনির্বাচনে এখনও পর্যন্ত ভোট পড়েছে  29.39 শতাংশ

দুপুর ১ টা পর্যন্ত রাজ্যে 49.27 % শতাংশ ভোট পড়েছে 

 মুর্শিদাবাদে 50.58 শতাংশ ভোট পড়েছে

জঙ্গিপুরে  49.91  শতাংশ

মালদা দক্ষিণে 48.65 শতাংশ, 

মালদা উত্তরে 47.89 শতাংশ 

ভগবানগোলা উপনির্বাচনে ভোটের হার 46.80%।

 

দুপুর ৩ টে পর্যন্ত রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে 

 

মুর্শিদাবাদ: 65.40 %

 

জঙ্গিপুর: 62.57 %

 

মালদা দক্ষিণ: 62.90 %

 

মালদা উত্তর: 61.50 %

 

দুপুর ৩টে পর্যন্ত ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটদানের হার ৬১.১৮ শতাংশ।

 

দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৬৩.১১ শতাংশ।

বিকেল ৫টা পর্যন্ত

 

মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ,

 

মালদহ দক্ষিণে  ৭৩.৬৮ শতাংশ ভোট পড়েছে।

 

জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ

 

মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৬.৪৯ শতাংশ।

 

  মুর্শিদাবাদ 

 

* রানিনগরের মরিচা নিচুপাড়ায় কবরস্থানে বোমা বিস্ফোরণ। হিরা বিবি নামের এক বাসিন্দার বাড়ির পিছনে জোট প্রার্থীদের অনুগামীরা বোমা ফাটিয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ভোট দিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয় স্বামী-স্ত্রীকে।

*মুর্শিদাবাদে মুহাম্মদ  সেলিমের বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করার অভিযোগ প্রসঙ্গে এটিআর  রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন।

*রানিনগর বিধানসভার মোহনপুর এলাকার বুথে হঠাৎই মহম্মদ সেলিম এসে লোকজনকে গালাগালি শুরু করেন বলে অভিযোগ।

* মহম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

মালদা 

*হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম তোফিতে নিজের গ্রামের বুথে ভোট দিলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান।

* ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। ভোটারদের ভোটদানে বাধা দিতে রাস্তায় বোমা ফাটানোর অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর মালদার রতুয়া ১ নং ব্লকের চাঁদমণি ২ নং অঞ্চলের বাটনা এলাকায়।

* ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা প্রার্থীর।

*বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।