পুবের কলম,ওয়েবডেস্ক: এবার দিদি নম্বর ওয়ানে খোদ বাংলার দিদি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জোর জল্পনা। রটনা, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত শোয়ের সেটে যেতে পারেন মুখ্যমন্ত্রী। যদি এই খবর সত্য হয় তাহলে এই প্রথমবার কোনও রিয়ালিটি শোতে দেখা যাবে তাঁকে।
সূত্রের খবর, শুধু মুখ্যমন্ত্রী নয় থাকবে সৌরভ ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়কে। গত মাসে আচমকাই নবান্নে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। তার পরই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার রাজনীতিতে পা রাখছেন ছোটপর্দার ‘দিদি নাম্বার ১’? তবে সেই জল্পনাকে উড়িয়ে রচনা জানিয়েছিলেন, “দিদি নাম্বার ১ নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন।” দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছিল বলেই খবর।আরও পড়ুন: