১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিড়াল ধরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু

পুবের কলম ওয়েব ডেস্ক:

পোষ্য বিড়ালকে ধরতে গিয়ে আটতলা থেকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলকাতায় এ ঘটনা ঘটেছে।নিহতের নাম অঞ্জনা দাস। স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের মামলা চলছে তার। কয়েক বছর ধরে মায়ের সঙ্গে কলকাতার লেক অ্যাভিনিউর ওই আবাসনের আটতলার একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি।

সংবাদ সংস্থা জানিয়েছে, দুই মাস আগে একটি বিড়াল পুষতে শুরু করেন অঞ্জনা। বিড়ালটি আবাসনের ছাদে উঠে যায়।

অঞ্জনা বিড়ালটিকে উদ্ধার করতে পেছন পেছন ছুটেন। তাকে দেখে কার্নিশে নেমে পড়ে বিড়ালটি। তাকে উদ্ধার করতে কার্নিশে নামার চেষ্টা করতেই পা পিছলে ভবনের নিচে পড়ে যান তিনি।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসনে জয় পেলেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিড়াল ধরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার