পুবের কলম, ওয়েবডেস্ক: গাজা উপত্যকার বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানকারী হামাস নেতাদের হত্যা করা হলে ইসরাইলকে তুরস্কের কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আরও পড়ুন:
ওই কর্মকর্তা বলেছেন, ইসরাইলকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে, প্রবাসী হামাস নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে।
এর একদিন আগে ইসরাইলের কুখ্যাত অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারের একটি রেকর্ড করা বক্তব্য প্রচারিত হয়। ওই বক্তব্যে বার বলেন, লেবানন, তুরস্ক ও কাতারের মতো দেশগুলোতে যেসব হামাস নেতা অবস্থান করছেন তাদেরকে হত্যা করা হবে। তিনি বলেন, বছরের পর বছর সময় লাগলেও এ কাজ করবে তেল আবিব।