পুবের কলম ওয়েবডেস্কঃ দিল্লির একটি ডেয়ারি ফার্মে আগুন লেগে মৃত্যু হল ২০টি গরুর।শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। দমকল সূত্রে জানা যাছে শনিবার রাত দেড়টার কাছাকাছি সময়ে হটাৎ করেই রোহিণীর সাভদা গ্রামের ডেয়ারি ফার্মে আগুন লাগে বলে তাদের কাছে খবর আসে।
আরও পড়ুন:
খবর পাওয়ার পরেই ওই ডেয়ারি ফার্মে পাঠানো হয় দমকলের সাতটি ইঞ্জিন। কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটল তা জানতে শুরু পুলিশ শুরু করেছে তদন্ত।
আরও পড়ুন:
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে আতঙ্ক। দিল্লির এই ডেয়ারি ফার্মের গরুর দুধ এবং দুগ্ধ জাত পণ্যের চাহিদা ছিল স্থানীয় বাজারে। এরফলে আর্থিক ক্ষতির জেরে ভেঙে পড়েছেন ডেয়ারির সকলেই।
আরও পড়ুন:
উল্লেখ্য গত মাসে, দিল্লির কাছে গাজিয়াবাদের ইন্দিরাপুরমের একটি গ্রামে ৩৮টি গরু মারা যায়, একটি ডাম্পইয়ার্ডে আগুন লেগে। আগুন কাছাকাছি একটি গরুর খামারকে গ্রাস করে। অগ্নিকাণ্ডের সময় ওই খামারে প্রায় ১৫০টি গরু ছিল।
আরও পড়ুন: