পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে আট জন। সোমবার সকালে দিল্লি থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল ওই বাস দুটি। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যৃমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারবাঁকি জেলায় এই দুর্ঘটনা ঘটে। ২০ জন জখম হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক।

তাঁদের নিয়ে এসে ভর্তি করা হয়েছে লখনৌ ট্রমা সেন্টারে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

https://twitter.com/myogiadityanath/status/1551398217543139328?t=krbZfHHlcHKWmhxVsDUaqA&s=19

এই মর্মান্তিক দুর্ঘটনার পর ট্যুইট করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। তিনি লিখেছেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।”